বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

নিলামের আগে বিপিএলে এখন পর্যন্ত দল পেলেন যারা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৫:১৩ পিএম

নিলামের আগে বিপিএলে এখন পর্যন্ত দল পেলেন যারা

আগামী ২১ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি দলগুলো সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ানোর কাজ শুরু করে দিয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবে।

নিলামের আগে এখন পর্যন্ত অংশগ্রহণকারী পাঁচটি দল সরাসরি চুক্তিতে মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। তবে সেই তালিকায় নেই দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

বিপিএলের নিলামপূর্ববর্তী নিয়ম:

  • প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বাধিক ২ জন স্থানীয় খেলোয়াড় চুক্তি করতে পারবে।

  • নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে।

  • প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।

দলচুক্তিবদ্ধ খেলোয়াড় রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান সিলেট টাইটান্সমেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ, সাইফ হাসান রাজশাহী ওয়ারিয়র্স তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত চট্টগ্রাম রয়্যালস শেখ মাহেদী, তানভীর ইসলাম

উল্লেখযোগ্য যারা বাদ পড়লেন: দশ ক্রিকেটারের এই তালিকায় নেই লিটন দাস, তানজিম হাসান সাকিব, জাকের আলী, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নাহিদ রানা, সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররা। দল পেতে তাদের অপেক্ষা করতে হবে ২১ নভেম্বরের নিলাম পর্যন্ত।