নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৫৩ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সিরিজের প্রথম দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই স্কোয়াডে নতুন করে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন এবং উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অংকন।অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি।
তাসকিনের এই বাদ পড়া আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে (আইএলটি২০) অংশগ্রহণের জন্য বিসিবির এনওসি (NOC) পাওয়ার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।
সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড নিম্নরূপ:
লিটন কুমার দাস (অধিনায়ক)
সাইফ হাসান (সহ-অধিনায়ক)
তানজিদ হাসান
পারভেজ হোসেন ইমন
তাওহীদ হৃদয়
জাকের আলী অনিক
কাজী নুরুল হাসান সোহান
মাহিদুল ইসলাম অংকন
শেখ মেহেদী হাসান
রিশাদ হোসেন
নাসুম আহমেদ
মুস্তাফিজুর রহমান
তানজিম হাসান সাকিব
শরিফুল ইসলাম
সাইফ উদ্দিন


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন