অক্টোবর ১১, ২০২৬, ১০:৪৯ এএম
অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও শুরুতেই চরম চাপে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল. ব্রিসবেনে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৮ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন শীর্ষ সারির তিন ব্যাটার.
ইনিংসের শুরুতেই অজি পেস আক্রমণের মুখে পড়ে ব্যাটিং বিপর্যয় ঘটে. ফারজানা হক ও শারমিন আক্তার দুজনই ফিরে গেছেন কোনো রান না করেই. দলের পক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন শারমিন সুলতানা, যিনি আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান.
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২১ রান. দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫ এবং সোবহানা মোস্তারি ৬ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন. এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছিল টাইগ্রেসরা.

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন