নভেম্বর ৩০, ২০২৫, ০৫:২৯ পিএম
একটা সময় সেঞ্চুরি করা যার অভ্যাস ছিল সেই বিরাট কোহলি দীর্ঘ ৯ মাস পর আরেকটি সেঞ্চুরি পেলেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে তিনি ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি পূর্ণ করেন। মাঝে অবশ্য দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি, তবে এবার আর হাতছাড়া করলেন না তিনি।
সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরিটি কোহলি করেছিলেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে।
মার্কো ইয়ানসেনের করা ওভারটিতে থার্ডম্যান দিয়ে চার মেরে তিন অংক স্পর্শ করেন কোহলি। তার সেঞ্চুরির উদযাপনটাও হলো চোখে লেগে থাকার মতো: শূন্যে গা ভাসিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে এবং তারপর গলায় থাকা লকেটে আদুরে চুমুও দেন।
মুহূর্তটা শেষ হতে না হতেই তাকে প্রণাম করতে তার পায়ের নিচে হাজির হন এক দর্শক। হাঁটুগেড়ে দুই হাত ও মাথা নিচু করে নিজের চাওয়ায় পূর্ণ করলেন সেই দর্শক।
প্রতিবেদন লেখা পর্যন্ত রানমেশিন খ্যাত এই ব্যাটার ১১৫ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১৩৩ রানে অপরাজিত আছেন। ভারতের দলীয় স্কোর ৪১ ওভার শেষে ৪ উইকেটে ২৬৬।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন