সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টিভিতে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৩২ এএম

টিভিতে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

ক্রিকেট এবং ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আজকের দিনের টিভিতে খেলাধুলার সূচি বেশ জমজমাট। বিশেষ করে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিকে।

অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি২০ এর ম্যাচও রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষ টুর্নামেন্টগুলোতে বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রাতে।

ক্রিকেট: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ দুপুর ২টায় সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১-এ।

এর আগে ভোরে শুরু হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, যা দেখা যাবে ভোররাত ৪টা থেকে সনি স্পোর্টসে।বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বড় আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এর সিলেট বনাম রাজশাহী, ময়মনসিংহ বনাম বরিশাল, ঢাকা বনাম খুলনা এবং রংপুর বনাম চট্টগ্রামের চারটি ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টা থেকে বিসিবি ইউটিউব চ্যানেলে।

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এ শারজাহ ওয়ারিয়র্স লড়বে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে, যা দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে জি সিনেমা ও জি অ্যাকশনে। নারী বিগ ব্যাশ লীগের দুটি খেলাও আজ রয়েছে।ফুটবল: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে একাধিক ইউরোপিয়ান লিগের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের, সরাসরি রাত ১টা ৩০ মিনিটে।

লিভারপুল খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে এবং লিডস ইউনাইটেড খেলবে চেলসির বিপক্ষে, দুটি ম্যাচই সরাসরি রাত ২টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস সিলেক্ট চ্যানেলে। এছাড়া স্প্যানিশ লা লিগায় রাত ১২টায় রিয়াল মাদ্রিদ লড়বে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। কোপা ইতালিয়াতে ইন্টার মিলান ও ভেনেজিয়ার খেলা রয়েছে রাত ২টায়। জার্মান কাপে ইউনিয়ন বার্লিন ও বায়ার্ন মিউনিখের ম্যাচ শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে।