ডিসেম্বর ৭, ২০২৫, ১০:২৯ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সূচি, সময় ও ভেন্যু ঘোষণার অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সূচি নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘটে যাওয়া এক ব্যতিক্রমী ঘটনায় নজর কাড়েন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য শেষে স্কালোনির কাছে প্রকাশ্যে ক্ষমা চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।এই ক্ষমার কারণটি ছিল বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচের প্রতি সম্মান প্রদর্শনের একটি বিষয়।
আগের দিন বিশ্বকাপ ট্রফি উপস্থাপনের সময় ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী স্কালোনির হাতে গ্লাভস পরানো হয়েছিল। কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে স্কালোনির জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল না।
এই বিষয়টি বুঝতে পেরে ইনফান্তিনো তাৎক্ষণিক মাইক্রোফোন হাতে নেন এবং প্রকাশ্যে আর্জেন্টিনা কোচের কাছে ক্ষমা চান। তিনি স্কালোনিকে আবার মঞ্চে ডাকেন এবং গ্লাভস ছাড়াই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ করে দেন। নিজের হাতে কাঙ্ক্ষিত ট্রফি স্পর্শ করার মুহূর্তে হাসিমুখে দেখা যায় আর্জেন্টিনা কোচকে।উপস্থিত অতিথিরা সামান্য এই ঘটনাটিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ফিফা সভাপতির সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্কালোনি বিশ্বকাপ নিয়ে নিজের সতর্ক অবস্থানের কথা জানান। তিনি বলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ম্যাচ তাদের বড় শিক্ষা দিয়েছে এবং দলকে সব সময় সতর্ক থাকতে সাহায্য করে।
আসন্ন বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, ডালাসে স্থানীয় সময় দুপুরে গড়ানো ম্যাচ প্রসঙ্গে তার মন্তব্য, "খেলা তো খেলতেই হবে। গরম একটু বেশি থাকবে, তবে এটা দুই দলের জন্যই সমান। এখানে কোনো অজুহাতের সুযোগ নেই।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন