ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৫২ এএম
ভারতের গতি তারকা জাসপ্রিত বুমরাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কোটাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে নিজের ১০০তম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।
এই কীর্তি গড়তে বুমরাহর সময় লাগলো মোট ৮১ ম্যাচ।এই শততম উইকেট শিকারের মাধ্যমে বুমরাহ এখন ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
এর আগে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং, যিনি চলতি বছরের শুরুতে এশিয়া কাপে মাত্র ৬৪তম ম্যাচ খেলেই শততম উইকেট নেন। বর্তমানে ৬৯ ম্যাচে আর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যা ১০৭।
| বোলার | উইকেট সংখ্যা | ম্যাচ সংখ্যা |
| আর্শদীপ সিং | ১০৭ | ৬৯ |
| জাসপ্রিত বুমরাহ | ১০১ | ৮১ |
| হার্দিক পাণ্ডিয়া | ৯৯ | ১২১ |
| যুজবেন্দ্র চাহাল | ৯৬ | ৮০ |
| ভুবনেশ্বর কুমার | ৯০ | ৮৭ |
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে (টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট) ১০০ উইকেটের ক্লাবে জাসপ্রিত বুমরাহ এখন পঞ্চম বোলার। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, বাংলাদেশের সাকিব আল হাসান এবং পাকিস্তানের শাহীন আফ্রিদি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন