রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রংপুরের ফাইনাল খেলা নিয়ে যা বললেন সোহান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৫৬ পিএম

রংপুরের ফাইনাল খেলা নিয়ে যা বললেন সোহান

সর্বশেষ তিন আসরে শেষ চারে খেলেও ফাইনালে ওঠা হয়নি ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সের। তবে এবার সেই হতাশা কাটিয়ে শিরোপা জেতার লক্ষ্যেই মাঠে নামবে রংপুর। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় নুরুল হাসান সোহান।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে আয়োজিত রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠানে এসে সোহান এই প্রত্যাশা ব্যক্ত করেন।

উইকেটরক্ষক-ব্যাটার সোহানের নেতৃত্বেই রংপুর প্রথম গ্লোবাল সুপার লিগ জিতেছিল। এবারের বিপিএলেও তার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল নিয়ে সোহান বলেন:রংপুর সবসময় ভালো দল গড়ে। প্রতিবারই ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওভাবেই দল করা হয়। তবে যেটা বললাম, আমাদের আসলে মাঠে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে।

দলের প্রত্যেকে সেরাটা দেবে বলে বিশ্বাস সোহানের। তিনি জোর দিয়ে বলেন, “অবশ্যই আশা করব ভালো খেলার। পাশাপাশি এটাও বলতে হবে, বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। আমরা সবাই চাইব মাঠে সেরা পারফরম্যান্স করতে।”