সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আইপিএল ২০২৬-এর সূচি জানাল বিসিসিআই

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৫০ এএম

আইপিএল ২০২৬-এর সূচি জানাল বিসিসিআই

ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের মিনি নিলাম আজ (মঙ্গলবার)। আর মিনি নিলামের আগেই আইপিএল ২০২৬-এর সূচি পরিষ্কার হয়ে গেল। আগামী ২৬ মার্চ আইপিএল শুরু হবে এবং চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার (১৫ ডিসেম্বর) আবুধাবিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এই সূচির কথা জানিয়েছে।

আইপিএলের ১৯তম আসরের তারিখ প্রকাশ করেন লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন। যদিও উদ্বোধনী ম্যাচ কোথায় হবে—সে প্রশ্নে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

প্রথা অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হলেও, বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কর্ণাটক সরকার শর্তসাপেক্ষে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক শর্ত পূরণের বিষয়টি ঝুলে আছে।গত ৪ জুন বেঙ্গালুরুতে আরসিবির শিরোপা উদ্‌যাপন ঘিরে ঘটে যাওয়া ভয়াবহ পদদলনের ঘটনার পর থেকেই রাজ্য সরকার চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে কড়া অবস্থানে রয়েছে।

মঙ্গলবার নিলামের আগে বিসিসিআই নিলামসংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে:খেলোয়াড় সংখ্যা: নিলামের খেলোয়াড় তালিকায় অভিমন্যু ঈশ্বরনের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ সংযোজনের পর নিলাম তালিকায় মোট খেলোয়াড় সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে।সর্বোচ্চ সুযোগ: নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় কেনার সুযোগ থাকবে।

বিদেশি খেলোয়াড়: প্রায় সব বিদেশি ক্রিকেটারই টুর্নামেন্টের বড় অংশে উপলব্ধ থাকবেন বলে জানানো হয়েছে। তবে আন্তর্জাতিক সূচির কারণে এপ্রিল মাসে অল্প সময়ের জন্য বাংলাদেশি ক্রিকেটারদের অনুপস্থিত থাকতে হতে পারে।সব মিলিয়ে, সময়সূচি ঘোষণা হলেও ভেন্যু, খেলোয়াড় প্রাপ্যতা এবং নিরাপত্তা—এই তিন প্রশ্ন ঘিরে আইপিএল ২০২৬-এর আগে এখনো বেশ কিছু জট খুলতে বাকি।