বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

প্রতিটি উইকেটই গুরুত্বপূর্ণ, জানালেন পেসার নাহিদ রানা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৮:৫১ পিএম

প্রতিটি উইকেটই গুরুত্বপূর্ণ, জানালেন পেসার নাহিদ রানা

পেসার নাহিদ রানা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামিয়েছেন তরুণ গতি তারকা নাহিদ রানা। ধস নামানোর অন্যতম কারিগর তিনি। প্রতিপক্ষের সেট ব্যাটার বাবর আজমকে সাজঘরে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের পুরো ইনিংস মুড়িয়ে দিতে প্রধান ভূমিকা পালন করেন এই ডানহাতি গতিদানব। 

দিন শেষে দারুণ আত্মবিশ্বাসী এই তরুণ জানান, কোনো নির্দিষ্ট ব্যাটার নয়, প্রতিটি উইকেটই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।ইনিংস শেষে মাঠের পারফরম্যান্স এবং বাবর আজমকে আউট করার ডেলিভারিটি নিয়ে বিশেষ ব্যাখ্যা দিয়েছেন তিনি।

নাহিদ রানা জানান, কোয়ালিটি ব্যাটারদের বোলিং করার সময় পেস বা স্কিলে ভিন্নতা আনলে তারা অস্বস্তিতে পড়ে। গতি কমিয়ে বাবরকে আউট করেন। জাস্ট নিজের প্রসেসের মধ্যে থেকে পরিকল্পনা মাঠে নিখুঁতভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এই গতি তারকা। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বাবর আজমকে এটি তাঁর টানা তৃতীয়বারের মতো আউট করার অনন্য নজির।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এখনই নির্দিষ্ট কোনো লক্ষ্য বা রান ঠিক না করে যত দীর্ঘ সময় সম্ভব ব্যাটিং করাই মূল উদ্দেশ্য। স্কোরবোর্ডে ২০০, ২৫০ বা ৩০০ রানের কোনো নির্দিষ্ট লক্ষ্য এখন দেওয়া হচ্ছে না দলের পক্ষ থেকে। 

কালকের পরেও আরও দুদিন সময় পড়ে থাকায় পুরো দিন ব্যাটিং করার পরিকল্পনা রয়েছে। ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে লিটন দাসের শতক এবং শেষ দিকে তাইজুল, তাসকিন ও শরিফুলের ব্যাটিংকে বড় কৃতিত্ব দিয়েছেন তিনি।