বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:১১ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

বাংলাদেশের উল্লাস

মিরপুর টেস্টের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স দেখাল বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ লড়াইয়ে ৭৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এর মাধ্যমে ক্রিকেট বিশ্বে নতুন এক ইতিহাস গড়ল টাইগাররা।ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এবারই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ।

৪ ৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল সফরকারীরা। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল সাত উইকেটে ৩১৭ রান। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল আরও ১২০ রান। বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র তিনটি উইকেট। 

পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান।শুরুতেই নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন রিজওয়ান।সেটি তালুবন্দি করতে ব্যর্থ হন ফিল্ডার মেহেদী হাসান মিরাজ। 

জীবন পেয়ে সাজিদ খানকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন রিজওয়ান। অষ্টম উইকেটে তারা অর্ধশতাধিক রান যোগ করেন।ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিল পাকিস্তান।তাদের এই জুটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

৩৬ বলে ২৮ রান করা সাজিদ খানকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর দ্রুতই বাকি উইকেট তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।