রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ১১:৫৮ পিএম

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার ও ওটিটি প্ল্যাটফর্মের চড়া মূল্য নিয়ে দর্শকদের মাঝে চলা দীর্ঘ টালবাহানার অবসান ঘটতে যাচ্ছে। ওটিটি অ্যাপ জি৫-এর অতিরিক্ত প্যাকেজ মূল্য এবং নানা কারিগরি জটিলতায় জেরবার ফুটবলপ্রেমীদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে এগিয়ে এসেছে টেলিকম জায়ান্ট জিও।

মেগা টুর্নামেন্টটি শুরুর ঠিক আগমুহূর্তে জি নেটওয়ার্কের সঙ্গে জিওর একটি বিশেষ বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে, যার ফলে গ্রাহকেরা এখন সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।তবে এই বিশেষ সুবিধাটি নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কেবল জিও ব্যবহারকারীরাই নিজেদের ডিভাইসে উপভোগ করতে পারবেন।ডিজিটাল মাধ্যমে খেলা দেখার জন্য জি৫-এর তিন মাসের প্ল্যানের মূল্য ছিল ৭৯৯ টাকা এবং এক বছরের মূল্য ছিল ১৬৯৯ টাকা। 

কিন্তু বিপুল অর্থ খরচের পরও অ্যাপটির বাফারিং সমস্যা, দুর্বল ভিডিও কোয়ালিটি এবং মাল্টিপল ডিভাইস অ্যাকসেস বাতিলের সিদ্ধান্তে ফুটবল ভক্তদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই সমস্যার সমাধানে যাদের জিওফাইবার বা জিও-এয়ারফাইবার সাবস্ক্রিপশন রয়েছে, তাঁরা জিওটিভি প্লাস  প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনাইট স্পোর্টসের চারটি এইচডি চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। এছাড়া যাদের কাছে জিও সেট টপ বক্স রয়েছে, তাঁরাও অ্যাপে নিজেদের নিবন্ধিত নম্বর দিয়ে লগইন করলেই কোনো অতিরিক্ত ফি ছাড়াই খেলা উপভোগের এই সুযোগ পাবেন।