সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপ ফাইনালে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা কাটল স্পেনের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৪:৩৯ পিএম

বিশ্বকাপ ফাইনালে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা কাটল স্পেনের

ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে এল স্বস্তির খবর। দলের সেরা তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল শতভাগ ফিট আছেন বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পায়ের ব্যথায় ভুগলেও ফাইনালে তার খেলা নিয়ে আর কোনো শঙ্কা নেই।ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কোচ দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে একটি বল দখলের লড়াইয়ে লুকা দিনিয়ের সঙ্গে সংঘর্ষে তার পায়ে ব্যথা লেগেছিল। সেই অস্বস্তি কাটিয়ে তিনি গত দুদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তারা ইয়ামালকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখন পরিস্থিতি ইতিবাচক। কোচ জানান, ইয়ামাল এখন পুরোপুরি সুস্থ।

ইয়ামালের পাশাপাশি আরেক ডিফেন্ডার পেদ্রো পোরোর চোট নিয়েও উদ্বেগ ছিল। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে পেশিতে টান লাগায় তাকে মাঠ ছাড়তে হয়েছিল। তবে ফাইনালের আগে তিনিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে কোচ নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ইয়ামাল ও পোরো ফিট থাকায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার অপেক্ষায় কোচ লুইস দে লা ফুয়েন্তে।