রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হকি দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১১:৪৪ পিএম

হকি দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ মাস জাতীয় দলের বাইরে থাকার পর অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে রেখেই এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আসন্ন গেমসের জন্য ২৪ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে, যেখানে ঠাঁই পেয়েছেন ৩৯ বছর বয়সি এই কৃতি খেলোয়াড়। এর আগে গত চার জুলাই হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তার দলে ফেরার গুঞ্জন উঠেছিল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পের ৩২ জন খেলোয়াড় থেকে বাদ পড়েছেন আটজন।প্রাথমিক এই দল নিয়ে অচিরেই জার্মানিতে একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ হকি দল। কোচ পিটার গেরহার্ডের অধীনে সেখানে প্রায় এক মাস অবস্থান করে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির ক্লাব দলগুলোর বিপক্ষে মোট ষোলোটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। 

এই সফর দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।জার্মানি সফর শেষে দেশে ফিরে প্রাথমিক এই দল থেকে চারজনকে বাদ দিয়ে চূড়ান্ত কুড়ি সদস্যের স্কোয়াড গঠন করা হবে।নতুন কমিটিতে পদ পাওয়ার পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়ে তোলার এই সুযোগ হকি অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে।