বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ০২:৪৯ পিএম

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আজ ৩১তম জন্মদিনে পা রেখেছেন। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। অনূর্ধ্ব-১৭ ও প্রথম শ্রেণির ক্রিকেটে নজরকাড়া সাফল্যের পর ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে অভিষেক ঘটে তাঁর।

একই বছর ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে বিরল বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন তিনি। অভিষেক ওয়ানডেতে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে প্রথম দুই ম্যাচে মোট এগারো উইকেট শিকারের অনন্য কীর্তি গড়েন এই পেসার। 

ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুই ওয়ানডেতেই পাঁচ উইকেট শিকারের রেকর্ড নিজের করে নেন তিনি। এরপর ২০১৯ সালের বিশ্বকাপেও দ্যুতি ছড়ান মোস্তাফিজ। সেই আসরে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটসহ মোট কুড়িটি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে অভিযান শেষ করেন।

মাত্র চুয়ান্ন ম্যাচে শততম ওয়ানডে উইকেট শিকার করে তিনি বিশ্বের চতুর্থ দ্রুততম এবং বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে মাইলফলক স্পর্শ করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের বোলিং আক্রমণের অপরিহার্য শক্তি হিসেবে তিনি অব্যাহত অবদান রেখে চলেছেন।