সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:১১ পিএম
আর মাত্র কয়েক ঘণ্টা পরই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল। ক্রিকেটপ্রেমীরা এই ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মুখোমুখি হচ্ছে।
ম্যাচের সময় ও স্থান:
সময়: রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।স্থান: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।ভারতের রেকর্ড: এশিয়া কাপে সর্বোচ্চ আটবার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে। চলতি আসরে ভারত এখন পর্যন্ত অপরাজিত দল।
টি-টোয়েন্টি ফরম্যাট: এই ফরম্যাটে ভারত ও পাকিস্তান মোট ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ১১ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে (১টি ম্যাচ টাই হয়)।এশিয়া কাপে মোট সাক্ষাৎ: ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে মোট ২১ বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে ভারতের জয় ১২ বার এবং পাকিস্তানের ৬ বার।
মোবাইলে যেভাবে দেখবেন ফাইনাল
টিভিতে টি স্পোর্টস ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। যারা মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে ম্যাচটি দেখতে চান, তারা অনলাইনে টফি (Toffee) অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন।
-
অ্যাপ: টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস)।
-
ওয়েবসাইট: টফি লাইভ ডট কম (
toffeelive.com)। -
স্মার্ট টিভি: অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন