সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:২৮ পিএম
আবেগের পরিবর্তে বাস্তবতা মেনে ক্রিকেট বোর্ড পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে তিনি সাবেক ক্রিকেটার বুলবুল, ফারুক ও তামিম—এই তিনজনকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চান।
দেশের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক বিষয়াদি নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি মনে করেন, “ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি চালানো উচিত। আবেগ বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চিন্তা করা উচিত না। সবার ভালো-খারাপ দিক আছে। তামিম ভাই কোনো একটা দিকে ভালো করবেন, বুলবুল ভাই অন্যকোনো দিকে ভালো করবেন আবার ফারুক ভাইও।
আমি মনে করি, সবার অভিজ্ঞতা, পরামর্শগুলো কাজে লাগানো উচিত।”অনেকের ধারণা, ব্যক্তিগত আক্রোশে বিসিবি থেকে ফারুক আহমেদকে সরিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, “ফারুক ভাইকে যখন সভাপতি করা হয়, তখনো আমি ক্রিকেটারদের থেকে মতামত নিয়েছি।
তাদের কাছে অপশন রেখেছিলাম, এই চার-পাঁচজন আছে, আপনারা বলেন। তামিম ভাইও ফারুক ভাইয়ের নাম বলেছিল।”সভাপতির দায়িত্ব নেওয়া আমিনুল ইসলামের কাজে সন্তুষ্ট ক্রীড়া উপদেষ্টা। আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই তার নেওয়া নানা পদক্ষেপের কারণে প্রশংসা কুড়িয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, “উনি ক্রিকেটটাকে আরও ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, যদি উনি আরও সুযোগ পান। তাকে আনার পেছনে কারণটা ছিল, উনি আফগানিস্তানের ক্রিকেটকে অনেক উপরে তুলেছেন। এশিয়া অঞ্চলে ওনার কাজ করার অভিজ্ঞতা আছে। মিনি বিসিবি করার পরিকল্পনাটা অনেক আগে থেকে নেওয়া, কিন্তু কখনো বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন হওয়ার পথে এখন যাচ্ছে। ওনার অভিজ্ঞতাটাকে কাজে লাগানো প্রয়োজন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন