সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৮:৪৭ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

ছবি - সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে অন্য কোনো পরিচালক প্রার্থী না হওয়ায় তাকেই চূড়ান্তভাবে সভাপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় নবনির্বাচিত ২৫ জন পরিচালকের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি পদের পাশাপাশি দুটি সহ-সভাপতি পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালক ও সাবেক সভাপতি ফারুক আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে দিনের শুরুতে অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে ঢাকা বিভাগ থেকে ১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে, মো. শাখাওয়াত হোসেন বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছিলেন এবং ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরিতে ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আমিনুল ইসলাম বুলবুলের ওপরই আস্থা রাখলেন নবগঠিত বোর্ডের পরিচালকরা, যা দেশের ক্রিকেটকে আগামী দিনে নেতৃত্ব দেবে।