অক্টোবর ১৮, ২০২৫, ০১:১৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ।আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা কাটিয়ে এই সিরিজ দিয়ে জয়ে ফিরতে চায় বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি বড় পরিবর্তন এসেছে। তরুণ উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন-এর ওয়ানডে অভিষেক হয়েছে। জাতীয় দলের হয়ে এর আগে একটি টেস্ট খেললেও সাদা বলের ক্রিকেটে এটিই তার প্রথম ম্যাচ। মাঠে তাকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন সতীর্থ মোহাম্মদ সাইফ হাসান।আফগান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।
বাংলাদেশের চূড়ান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, শামার জোসেফ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন