বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৫৮ পিএম

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

ছবি - সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের ঘূর্ণিতে নাটকীয় জয়ের পরদিনই স্কোয়াডে পরিবর্তন আনল বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে চলমান ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।শনিবার (১৮ অক্টোবর) মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে রিশাদ হোসেনের ৫ উইকেটের পর তানভীর ইসলামও দারুণ বল করেন।

এই সাফল্য বিবেচনায় নিয়ে টিম ম্যানেজমেন্ট স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাসুমকে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে।

নাসুমের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ স্কোয়াড এখন ১৬ জনের বদলে ১৭ সদস্যের হলো।উল্লেখ্য, গতকালের জয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।