অক্টোবর ১৯, ২০২৫, ০৫:০০ পিএম
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে টানা চারটি ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে, লিগ পর্বের ৯টি ম্যাচ বাকি থাকায় কাগজে-কলমে নিগার সুলতানা জ্যোতির দলের সামনে এখনো সেমিফাইনালে খেলার একটি ক্ষীণ সম্ভাবনা বেঁচে আছে, যদিও সেই সমীকরণটি অত্যন্ত জটিল।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি দুটি স্থানের জন্য লড়াই করছে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিতে (পাকিস্তানের বিপক্ষে) জয় পেয়েছে। ২ পয়েন্ট ও -০.৬৭৬ নেট রান রেট নিয়ে বাংলাদেশ তালিকার পাঁচে অবস্থান করছে।বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ:
বাংলাদেশের আশা এখন নির্ভর করছে ‘যদি’ এবং ‘কিন্তু’র ওপর। প্রথমত, বাংলাদেশকে তাদের বাকি থাকা দুটি ম্যাচেই (শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে) শুধু জিতলেই হবে না, জিততে হবে বিশাল ব্যবধানে, যাতে দলের নেট রান রেট (-০.৬৭৬) নাটকীয়ভাবে ভালো অবস্থানে চলে আসে।শুধু নিজেদের জয়েই হবে না, টাইগ্রেসদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও।
বাংলাদেশকে আশা করতে হবে, ভারত ও নিউজিল্যান্ড যেন তাদের বাকি ম্যাচগুলোতে হেরে যায়। যদি কোনোভাবে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড—এই তিন দলের পয়েন্ট ৬-এ এসে দাঁড়ায়, তখন নেট রান রেটের হিসাবেই নির্ধারিত হবে চতুর্থ সেমিফাইনালিস্ট। আর সেখানেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন