অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৫ পিএম
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে থাকায়, আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা।
টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। মিরপুরের স্পিন-সহায়ক পিচের পূর্ণ সুবিধা নিতে বাংলাদেশ আজ চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে।দলে বাড়তি বাঁহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এর ফলে, মুস্তাফিজুর রহমান আজ একাদশের একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে খেলবেন।
ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার জাইডেন সিলসের জায়গায় দলে ঢুকেছেন স্পিনার আকিল হোসেন এবং রোমারিও শেফার্ডের বদলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার অ্যাকিম অগাস্তের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন