নভেম্বর ৫, ২০২৫, ১১:৫৪ এএম
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। গ্রুপ পর্বের ম্যাচে এবার চেক রিপাবলিকের দল স্লাভিয়া প্রাহাকে ৩-০ গোলে পরাজিত করে টানা চার জয় তুলে নিয়েছে গানার্সরা।এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে আর্সেনালের পয়েন্ট হলো ১২।আর্সেনালের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো, যিনি জোড়া গোল করেন। অন্য গোলটি করেন বুকায়ো সাকা।
-
১ম গোল: প্রথমার্ধের ৩২তম মিনিটে স্পট কিকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা।
-
২য় গোল: দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের পাসে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো।
-
৩য় গোল: খেলার ৬৮তম মিনিটে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন মেরিনো।
এই জয়ের মধ্য দিয়ে দারুণ এক যৌথ রেকর্ডও ছুঁয়েছে মিকেল আর্তেতার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো গোল হজম না করে টানা আটটি ম্যাচে জয় পেল আর্সেনাল।ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে এর আগে কেবল দুটি ক্লাব এই কীর্তি গড়েছিল:
-
প্রেস্টন (১৮৮৯)
-
লিভারপুল (১৯২০)

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন