রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক ওভারে আব্বাস আফ্রিদির ৬ ছক্কা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১২:২৬ পিএম

এক ওভারে আব্বাস আফ্রিদির ৬ ছক্কা

হংকং সিক্সেসে নিজেদের প্রথম ম্যাচেই কুয়েতের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের নায়ক ছিলেন পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি, যিনি এক ওভারে টানা ছয়টি ছক্কা মেরে ইতিহাস গড়েছেন।মং কক স্টেডিয়ামে পুল ‘সি’ এর ম্যাচে প্রথমে ব্যাট করে কুয়েত নির্ধারিত ৬ ওভারে ১২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং শুরুতে কিছুটা মন্থর ছিল।

তবে পঞ্চম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক আব্বাস আফ্রিদি।কুয়েতের বোলার প্যাটেলকে লক্ষ্য করে আফ্রিদি সেই ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকান, যা স্কোরবোর্ডে একাই ৩৬ রান যোগ করে। শেষ ওভারে আরও একটি ছক্কা মেরে তিনি রিটায়ার্ড হার্ট হন। মাঠ ছাড়ার আগে তার স্কোর ছিল মাত্র ১২ বলে ৫৫ রান, যেখানে ছিল ১টি চার ও ৬টি ছক্কা।

শেষ দিকে শাহীদ আজিজ শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চার মেরে দলের ৪ উইকেটের জয় নিশ্চিত করেন। এক উইকেট ও অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আব্বাস আফ্রিদি ম্যাচসেরা নির্বাচিত হন।উল্লেখ্য, আজ দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে আব্বাস আফ্রিদির দল।