ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৪৮ এএম
চুয়াডাঙ্গা জেলায় আজ বুধবার ভোরে তীব্র হিমেল বাতাস বইতে শুরু করেছে, যার কারণে তাপমাত্রা নেমে গেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিন সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা বৃদ্ধির কারণে জনজীবন স্থবির হয়ে পড়তে শুরু করেছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা পরে সকাল ৯টায় আরও কমে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
পথচারী রফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামতে শুরু করায় শীতের তীব্রতা বাড়ছে। দিনের বেলায় রোদ দেখা দিলেও হিমেল ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। ঠান্ডা বাতাসে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন