শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:৩৬ পিএম

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস

উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবারও (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এই চার বন্দরে একই সংকেত বহাল রাখার নির্দেশনা দিয়েছিল।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

সাগর উত্তাল থাকার সম্ভাবনায় গভীর সমুদ্রে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার প্রভাবে সাগরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বায়ুচাপের এই তারতম্য আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।