রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:১০ পিএম

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া ধেয়ে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের এই সতর্ক বার্তার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নৌপথ ও নদীবন্দরের লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এমন কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই বিশেষ অভ্যন্তরীণ পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। আজ ভোর ৫টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার এই চিত্র জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত তথ্যে দেশের ৭টি নির্দিষ্ট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো আবহাওয়া বয়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে।

ঝড়ের ঝুঁকিতে থাকা এই অঞ্চলগুলো হলো রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র গতিতে হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

অস্থায়ীভাবে ধেয়ে আসা এই দমকা বা ঝোড়োহাওয়ার পাশাপাশি অঞ্চলগুলোতে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীবন্দরের জন্য জারিকৃত এই পূর্বাভাস আজ সন্ধ্যার মধ্যে কার্যকর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।