রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদুল আযহার দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৮:২৯ পিএম

ঈদুল আযহার দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঈদুল আযহার দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরেই সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার দুপুরের ভারি বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।ঈদের দিন অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি। মে মাস সাধারণত বজ্রঝড় ও শিলাবৃষ্টির মাস। এই সময়ে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির ফলে অল্প সময়েই ভারি বৃষ্টিপাত হতে পারে। 

কোরবানির ঈদের আগের দুইদিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।পশুর হাট ও ঈদযাত্রায় বৃষ্টি ভোগান্তি বাড়াতে পারে।

মানুষের ঈদ যাত্রা ও পশুর হাটগুলোতে এই বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনা বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। সরকারি ছুটি শুরু হওয়ায় মানুষ এখন বাড়ির পথে। 

ঈদের জামাত ও পশু কোরবানি নির্বিঘ্ন করতে সাধারণ মানুষের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের পূর্বাভাসে সতর্কতার সাথেই এই তথ্য জানিয়েছে।বর্ষাকালের আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।