রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, তিন বিভাগে অতিভারী বর্ষণের শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০২:৫৯ পিএম

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, তিন বিভাগে অতিভারী বর্ষণের শঙ্কা

বর্ষার বৃষ্টির আবহ

আগামী ৫ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকাগুলোতে বসবাসকারীদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতেও বৃষ্টির প্রয়োজনীয়তা পূরণের সম্ভাবনা রয়েছে। 

এই সময়ে বৃষ্টির চাহিদাও পূরণ হতে পারে বলে জানানো হয়েছে।খুব দ্রুতই বৃষ্টির বলয় অনুযায়ী জেলাভিত্তিক বিস্তারিত আপডেট দেওয়া হবে। সংশ্লিষ্টদের নিয়মিত আপডেট ফলো করার অনুরোধ জানানো হয়েছে।