রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের বিশেষ সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৩:৪৬ পিএম

সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের বিশেষ সতর্কতা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।