জুলাই ১৭, ২০২৬, ০৭:৪৫ পিএম
দেশের ৮ বিভাগের একাধিক জেলায় আগামী ১২ ঘণ্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। এ সময় দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক বিশেষ আবহার বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরাসহ বিস্তীর্ণ অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া চিত্র অনুযায়ী, দেশের এসব এলাকার ১০ থেকে ৪০ শতাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। তাই এসব জেলার মধ্য থেকে কিছু কিছু এলাকায় বৃষ্টি নাও হতে পারে বা সব জায়গায় সমানভাবে বৃষ্টি হবে না বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে অনুরোধ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন