রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১১:০৩ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস

Ai - ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে যে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান ও পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজ করতে পারে।সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নদী বন্দরগুলোকে আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে চলাচল করতে বলা হয়েছে।