আগস্ট ১৬, ২০২৬, ১১:৩২ এএম
বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ড ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণপূর্ব ঝাড়খণ্ডে লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন