বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৭:০৬ পিএম

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

Ai - ছবি

দেশের চার বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সাথে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গাসহ দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি আগামী পাঁচ দিন ধরে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আজ শুক্রবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের সাথে লঘুচাপটি মিলিত হওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংশ্লিষ্ট উজানের অববাহিকাগুলোতে আগামী তিন দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও পদ্মা নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে। তবে আগামী পাঁচ দিন এই নদীগুলোর পানি বাড়লেও তা এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বাড়লেও ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের প্রধান নদীগুলোর পানিও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যা পরবর্তী এক দিন স্থিতিশীল থেকে পরবর্তীতে কমতে পারে।