বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ১০:২৫ এএম

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০টি জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানায়, আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে রোববার (২ নভেম্বর) সকালের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে।

যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো—রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ এবং সিলেট।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, একই সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে উল্লেখিত জেলাগুলোর কিছু কিছু স্থানে আকস্মিকভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও, আজ শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের অন্যান্য স্থানেও পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।