রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন সহজ পদ্ধতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১১:৪০ পিএম

বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন সহজ পদ্ধতি

শীতকাল মানেই টাটকা শাক-সবজির মৌসুম। এই সময় ছাদবাগান বা বারান্দাতে সহজেই চাষ করতে পারেন পুষ্টিগুণে ভরপুর নানা রকম সবজি। বিশেষজ্ঞদের মতে, ঠাণ্ডা আবহাওয়া ও পর্যাপ্ত সূর্যালোকের কারণে শীতকালই শাক-সবজি চাষের সবচেয়ে উপযুক্ত সময়। এতে পরিবারের জন্য মিলবে রাসায়নিকমুক্ত স্বাস্থ্যকর সবজি।

চলুন, জেনে নেওয়া যাক ছাদবাগানে মেথি শাক ও গাজর চাষের পদ্ধতি:মেথি শাক দ্রুত ফলনের জন্য পরিচিত। সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই এই শাক চাষ করা সম্ভব:বীজ বপন: মেথি দানা সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন পানি ছেঁকে ফেলে দিয়ে অঙ্কুরিত মেথি দানা মাটিতে ছড়িয়ে দিন।

আলো ও স্থান: মাথায় রাখবেন, সরাসরি প্রখর রোদ পৌঁছায় এমন জায়গায় কখনোই মেথি চারা বসাবেন না। বাড়ির ছাদের যেখানে প্রখর রোদ পৌঁছায় না, কিন্তু আলো থাকে পর্যাপ্ত, সেখানেই এই শাক চাষের চেষ্টা করুন।মাটি তৈরি: মেথি শাক চাষের জন্য বিশেষ মাটি প্রয়োজন। মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার মিশিয়ে নিয়ে তাতে এই শাক চাষ করলে ফলন ভালো হবে।সার প্রয়োগ: সার হিসেবে দিতে পারেন সবজির খোসা, চাল, ডাল অথবা মাছ ধোয়া পানি।

পুষ্টিগুণে ভরপুর গাজরের চাষও করতে পারেন আপনার ছাদবাগানে:বীজ প্রস্তুত ও বপন: গাজরের বীজ বোনার আগে তা চব্বিশ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর অতিরিক্ত পানি মুছে মাটিতে ছড়িয়ে দিন।পানি সেচ: প্রচুর পানি নয়, বরং স্প্রে করে পানি দিতে হবে মাটিতে।মাটি তৈরি: গাজর চাষের জন্য মাটি তৈরির ক্ষেত্রে বিশেষ সচেতনতা প্রয়োজন। পঞ্চাশ শতাংশ বালিমাটি ও পঞ্চাশ শতাংশ কোকোপিট মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে নিন।

ফসল সংগ্রহ: দুই মাসের মধ্যে গাজর গাছ মোটামুটি বেড়ে যায় এবং ধীরে ধীরে তাতে ফলন হতেও শুরু করে। সঠিক যত্নে শীতের মৌসুমে বাড়ির ছাদেই ফলন ভালো হবে।সঠিক যত্নে শীতের মৌসুমে বাড়ির ছাদেই ফলাতে পারবেন আপনার পছন্দের শাক-সবজি।