রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভ নিয়ে শঙ্কায় কৃষক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৩ পিএম

নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভ নিয়ে শঙ্কায় কৃষক

নেত্রকোণা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রোপা আমন ধান কাটার মৌসুম, নতুন ফসল ঘরে তুলতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের তথ্যমতে, এ বছর তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলেও ধান উৎপাদন বাবদ তাদের খরচ কিছুটা বেশি হয়েছে|

 যার ফলস্বরূপ লাভবান হওয়া নিয়ে তারা বর্তমানে গভীর সংকায় ভুগছেন। এছাড়া, সময়মতো কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা না পাওয়ারও জোরালো অভিযোগ করেছেন কৃষকরা|

তারা জানান কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করা হলেও তারা মাঠ পর্যায়ে কৃষকদের সাথে যোগাযোগ করছেন না, এবং পোকামাকড় দমনে বীজ ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে, জেলার আমন ধানের ফলন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে কৃষি বিভাগ, তারা আশা প্রকাশ করেন যে সরকারের পক্ষ থেকে যদি কৃষকবান্ধব মূল্য নির্ধারণ করা হয়, তবে কৃষকরা তাদের উৎপাদন খরচ জনিত ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এবার নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় মোট ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৫৬০ বিঘা জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষি বিভাগ আরও জানিয়েছে যে মাঠ পর্যায়ে প্রতিটি ইউনিয়নের তিনটি ব্লকে তাদের অফিসার রয়েছেন এবং ফসলের মাঠে যথেষ্ট ভালো অবস্থা বিরাজ করছে।