বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মংলা বন্দরে পৌঁছলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৬১ হাজার টন গম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:১১ পিএম

মংলা বন্দরে পৌঁছলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৬১ হাজার টন গম

সরকার টু সরকার চুক্তির (G2G) আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির ধারাবাহিক প্রক্রিয়ায় সম্প্রতি আরও ৬১ হাজার টন গমবাহী একটি জাহাজ মংলা বন্দরে এসে পৌঁছেছে।

এই গম বহনকারী জাহাজটি বন্দরে নোঙর করার পর জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে প্রথম চালানে ৫৭ হাজার টন এবং দ্বিতীয় চালানে ৬১ হাজার টন গম আমদানি করা হয়েছিল।

নতুন ৬১ হাজার টনের এই তৃতীয় চালানটি পৌঁছানোর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৯ হাজার ৬৩৬ মেট্রিক টন গম বাংলাদেশে আমদানি করা সম্পন্ন হয়েছে।