রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নাটোরে দুধের উৎপাদন বেড়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১১:০৬ পিএম

প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নাটোরে দুধের উৎপাদন বেড়েছে

খামারিদের উদ্যোগ এবং প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহসহ উন্নয়নমূলক নানা পদক্ষেপ গ্রহণ করায় নাটোরে দুধের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে জেলায় বার্ষিক এক লাখ ৬৪ হাজার টন দুধ উদ্বৃত্ত থাকছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জানা যায়, বিগত তিন বছরে দুধের উৎপাদন ক্রমশ বেড়ে বর্তমানে হয়েছে তিন লাখ ৫০ হাজার টন। যেখানে ২০২২-২৩ অর্থ বছরে উৎপাদন ছিল দুই লাখ ৭৯ হাজার টন।

জেলার মোট জনসংখ্যা ১৮ লক্ষ ৫৯ হাজার ৯২২ জন। বাৎসরিক জনপ্রতি ৪০৫ মিলি হিসেবে জেলায় দুধের বাৎসরিক চাহিদা হলো এক লাখ ৮৫ হাজার টন। এই পরিসংখ্যান অনুযায়ী, জেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকছে বিপুল পরিমাণ ১ লাখ ৬৪ হাজার টন দুধ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সেলিম উদ্দীন এই সাফল্যের বিষয়ে বলেন, ডেইরি খাত লাভজনক হওয়ায় জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ ডেইরি খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে। তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের সুফল হিসেবে নাটোর দুধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।