মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন ট্রেডে আয়বর্ধনমূলক স্বল্প মেয়াদী বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নিতে হবে।
আজ সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ রুমে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৫ দিনব্যাপী পশু পালন প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এই প্রশিক্ষণে বিদেশ থেকে ফেরত আসা ২০ জন কর্মী অংশগ্রহণ করছেন।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রবাসী কল্যাণ সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম।
সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, "বিদেশ ফেরত কর্মীদের মধ্য থেকে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে আয়বর্ধনমূলক স্বল্প মেয়াদী বিশেষ করে পশু পালন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করতে পারলে দেশের উন্নয়ন ঘটবে।"