রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাউখালীতে মাল্টা চাষে সফলতা, বাড়ছে চাহিদা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৯:৫৪ এএম

কাউখালীতে মাল্টা চাষে সফলতা, বাড়ছে চাহিদা

পিরোজপুরের কাউখালীতে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলের আবাদ। কাউখালীর উৎপাদিত মাল্টার পুষ্টি, স্বাদ, ঘ্রাণ ও রঙ আমদানিকৃত বিদেশি মাল্টার চেয়ে ভালো বলে দাবি কৃষি অধিদপ্তরের।

এতে এই মাল্টার চাহিদাও দিন দিন বাড়ছে।আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় কৃষিনির্ভর এ জেলায় রয়েছে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা।

এখানকার মাল্টা খুবই মিষ্টি ও সুস্বাদু হয়।বর্তমানে বাজারে এই মাল্টার চাহিদা বেশ ভালো:পাইকারি মূল্য: প্রতি কেজি মাল্টা ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।খুচরা মূল্য: প্রতি কেজি মাল্টা ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাউখালীর সফল উদ্যোক্তা মাল্টা চাষি মীর জিয়া জানান, এ বছর মণ প্রতি ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা করে মাল্টা বাজারে বিক্রি হচ্ছে। তিনি এখন পর্যন্ত ৮-১০ লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন এবং বাগান থেকে আরও পাঁচ লাখ টাকার মাল্টা বিক্রি করা যাবে বলে আশা করেন।

উপজেলা কৃষি অফিসার সোমা রানি দাস বলেন, "এ অঞ্চলের মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযোগী, মাটির গুণাগুণ ভালো। এখানকার উৎপাদিত মাল্টা স্বাদ, ঘ্রাণও বেশ রসালো।"