জুন ৫, ২০২৬, ০৫:৪৪ পিএম
বর্তমান সময়ে কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, এটি একটি প্রতিষ্ঠিত ও লাভজনক ব্যবসা। এক বিঘা জমি থাকলেই সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। অনেকেই মনে করেন ছোট জমিতে বড় সাফল্য পাওয়া যায় না, কিন্তু ফসল নির্বাচন ও সঠিক পরিচর্যার কৌশল জানা থাকলে যে কোনো জমি থেকেই ভালো মুনাফা পাওয়া সম্ভব।
ছোট জমিতেও বড় আয় করা সম্ভব।এক বিঘা জমিতে তিনটি লাভজনক কৃষি ব্যবসার আইডিয়া এখন অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে। এর মধ্যে পেঁপে চাষ অন্যতম। আট থেকে ১০ মাসের মধ্যে ফল পাওয়া যায় বলে এটি দ্রুত লাভজনক।
এক বিঘা জমিতে প্রায় চারশ থেকে পাঁচশ পেঁপে গাছ লাগানো সম্ভব। চারা, সার, কীটনাশক ও শ্রম বাবদ মোট খরচ হয় ২৫ হাজার টাকা। বার্ষিক আয় বাদ দিলে মাসে গড়ে ১৬ থেকে ১৮ হাজার টাকা মুনাফা করা সম্ভব।লেবু চাষ হতে পারে দীর্ঘমেয়াদী আয়ের উৎস।
গরমকাল ও রমজানের সময় লেবুর চাহিদা অনেক বেশি থাকে। এক বিঘা জমিতে দুইশ থেকে আড়াইশ লেবুর চারা লাগানো যায়। পরিচর্যা ও সার বাবদ মোট খরচ হয় ২৫ হাজার টাকা। প্রতিটি লেবু গড়ে চার টাকা দরে বিক্রি করতে পারলে বছরে প্রায় দেড় থেকে পৌনে দুই লক্ষ টাকা লাভ সম্ভব। গাছ একবার বড় হয়ে গেলে রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমে আসে।স্বল্প সময়ে নগদ টাকা পেতে সবজি চাষ অন্যতম সেরা উপায়।
টমেটো, মরিচ ও বেগুন চাষ করে দ্রুত ফলন পাওয়া সম্ভব। এক বিঘা জমিতে তিনটি মৌসুমে চাষ করলে বছরে মোট লাভ দুই লক্ষ টাকার বেশি হতে পারে। খরচ মাত্র ২৫ হাজার টাকার আশেপাশে। সবজি চাষের বড় সুবিধা হলো এটি প্রতিদিন বাজারে বিক্রি করা যায়, ফলে কৃষকের হাতে নিয়মিত নগদ অর্থ থাকে।
সফলতার জন্য পাঁচটি পরামর্শ মেনে চলতে হবে।, অবশ্যই উন্নত মানের বীজ ও চারা ব্যবহার করতে হবে। নিয়মিত সেচ ও সার প্রয়োগের পাশাপাশি রোগবালাই নিয়ন্ত্রণের দিকে কড়া নজর রাখা জরুরি। বাজার যাচাই করে ফসল নির্বাচন করতে হবে এবং সম্ভব হলে সরাসরি বাজারে পণ্য বিক্রির চেষ্টা করতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থায় বড় জমির মালিক না হলেও স্মার্টভাবে চাষাবাদ করে সফল হওয়া সম্ভব। পরিকল্পনা শুরু করার এখনই উপযুক্ত সময়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন