রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পীরগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ১৬, ২০২৬, ১০:৩১ পিএম

পীরগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশবান্ধব বালাইনাশকের ব্যবহার নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কৃষক প্রশিক্ষণ হলরুমে বেসরকারি সংস্থা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠান শেষে ৫০ জন কৃষকের মাঝে উন্নত বীজ দেওয়া হয়।কর্মশালায় বক্তারা ফসলে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। মানবদেহ ও মাটির উর্বরতা রক্ষায় তারা নিরাপদ ও জৈব বালাইনাশক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান লিমা ও সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মোফাখায়রুল ইসলামসহ কৃষিবিদরা বক্তব্য দেন। আলোচনা শেষে উপস্থিত কৃষকদের হাতে ব্র্যাক সিডের সবজি বীজ ও পরিবেশবান্ধব বালাইনাশক তুলে দেওয়া হয়।