রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে আধুনিক কৃষি প্রযুক্তির পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২৬, ১১:৪৮ পিএম

পঞ্চগড়ে আধুনিক কৃষি প্রযুক্তির পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ‍‍`প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ‍‍` (পার্টনার) প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।মঙ্গলবার (১৬ জুন) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মতিন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যোগ) সুবোধ চন্দ্র রায়। পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থল চত্বরে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।