অক্টোবর ২৭, ২০২৫, ০৭:০৩ পিএম
জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল, বিশেষত ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রাম ঐতিহ্যগতভাবে বেগুন চাষের জন্য বিখ্যাত এবং এখানকার বেগুনের সারাদেশে, বিশেষ করে ঢাকায় ব্যাপক কদর রয়েছে।
তবে চলতি মৌসুমে এই অঞ্চলে বেগুনের চাষাবাদ উল্লেখযোগ্য হারে কমে গেছে। কৃষকরা জানিয়েছেন, এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় এবং গত বছর বেগুনের দাম কম পাওয়ার বিপরীতে শসার দাম বেশি পাওয়ায় তারা বেগুন চাষ কমিয়ে শসা চাষের দিকে বেশি ঝুঁকেছেন। ফলে এ বছর শসার চাষ বৃদ্ধি পেয়েছে এবং বেগুনের চাষ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর জেলায় ৫৪৬৬ হেক্টর জমিতে বেগুন চাষ হলেও চলতি মৌসুমে তা কমে ৩৪০০ হেক্টরে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ২০৬৬ হেক্টর কম।
কৃষকরা আরও জানান, চরাঞ্চলের মাটি বেগুন চাষের অত্যন্ত উপযোগী এবং তারা মূলত ঢাকার বাজারের চাহিদা অনুযায়ী নলি বা কালো জাতের বেগুন বেশি আবাদ করেন, কারণ সাদা বেগুনের চাহিদা কম। আবাদ কম হলেও মৌসুমের শুরুতে বেগুন ওঠা শুরু হয়েছে এবং কৃষকরা বর্তমানে ক্ষেত থেকে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, এমনকি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন, যা গত বছরের তুলনায় বেশ ভালো দাম



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন