রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুনামগঞ্জের হাওরে শসার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৫৮ পিএম

সুনামগঞ্জের হাওরে শসার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জ জেলা একসময় শুধু দিগন্তজোড়া হাওর ও বোরো ধানের জন্য পরিচিত থাকলেও কৃষকরা এখন চিরাচরিত পদ্ধতি ছেড়ে বৈচিত্র্য আনছেন।

জেলার বিস্তীর্ণ জমিতে, বিশেষত বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক এলাকার হাওরের জমিতে, ধানের পাশাপাশি এখন লাভজনক সবজি হিসেবে শসার চাষ হচ্ছে। অনুকূল আবহাওয়ায় এবছর শসার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

যদিও শসা চাষে খরচ বেশি, একজন কৃষক জানান যে প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়, তবে ফলন ভালো হওয়ায় তিনি দেড় লক্ষ টাকার মতো বিক্রির আশা করছেন। কৃষকরা জানান, বর্ষাকালে বৃষ্টির কারণে প্রায় ৮০ শতাংশ ফসল নষ্ট হলেও বর্তমান খরার মৌসুমে যা টিকে আছে তা দিয়েই লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।

তারা মূলত স্মার্ট বয় এবং সুরমা টু জাতের শসা লাগিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও জানিয়েছে, শসা একটি স্বল্পমেয়াদী ফসল হওয়ায় কৃষকরা দ্রুত মূল্য পান এবং এটি চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।