রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জয়পুরহাটে হিমাগারে ১ লক্ষ টন আলু, কেনেনি সরকার; হতাশ কৃষক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৫২ পিএম

জয়পুরহাটে হিমাগারে ১ লক্ষ টন আলু, কেনেনি সরকার; হতাশ কৃষক

জয়পুরহাটের আলু চাষী ও ব্যবসায়ীরা এ বছর আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন। আলু প্রধান এই জেলায় হিমাগারগুলোতে এখনো এক লক্ষ মেট্রিক টনেরও বেশি আলু মজুদ রয়েছে, যা নিয়ে কৃষক ও হিমাগার মালিকরা উভয়ই সমস্যার মধ্যে আছেন।

কৃষকরা জানান, আলুর দাম যখন কমে গিয়েছিল, তখন সরকার ২২ টাকা কেজি দরে আলু কেনার কথা বলেছিল এবং একটি মূল্য নির্ধারণ করে দিয়েছিল।

কিন্তু হিমাগার মালিকদের ভাষ্যমতে, আর মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে হিমাগার থেকে সম্পূর্ণ আলু বের করতে হবে, অথচ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এক কেজিও আলু ক্রয় করা হয়নি।

এই সংকটের ফলে কোনো সমাধান না হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা শঙ্কায় আছেন। জেলা প্রশাসকের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে আলু নিয়ে কোনো নির্দেশনা না আসায় তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। এমন পরিস্থিতিতেও জয়পুরহাটের কৃষকরা একদিকে ধান কাটা এবং অন্যদিকে নতুন করে আলু রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন।