শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মিতা চক্রবর্তীর নতুন কবিতা বেহিসেবি হব

মিতা চক্রবর্তী

আগস্ট ৭, ২০২৬, ০৭:০৯ পিএম

মিতা চক্রবর্তীর নতুন কবিতা বেহিসেবি হব

Ai - ছবি

বেহিসেবি হব
মিতা চক্রবর্তী

এবার আমি বেহিসেবি হব।
নিয়মের যাত্রা ভঙ্গ করে
অবিরাম বহতা নদী হব।
জীবনের রঙিন কাজল রেখায়
সুরমা দেব দু‍‍`চোখ ভরে।

মনের জমিনে চাষ হবে
সুখ সুখ চারাগাছ।
প্রাণবতী বাতাসে
এক বুক শীতল শ্বাস নেব।
প্রেমের প্রবাহে চুকিয়ে দেব
দেনা পাওনার হিসেব।

প্রাণের সূর্যোদয়ে
ঝলমল হবে হৃদয় আঙিনা।
তৃষ্ণার জল অমৃতসম
পান করে মেটাব প্রেম পিপাসা।
লাগাম ছাড়া বাঁধনহারা
মুক্ত জীবনে দখিনা হাওয়ায়
পাল তুলে নিরুদ্দেশ পাড়ি দেব।
যাযাবর হব বরাবরের জন্য।

এবার আমি
এবার আমি সত্যিই বেহিসেবি হব
বড় বেশিই বেহিসেবি হব।