নভেম্বর ১৫, ২০২৫, ০৮:০৮ পিএম
পঞ্চগড়ে চা শিল্পে অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষীকে নিয়ে চা চাষী সম্মেলন ও দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওই সম্মেলন আয়োজন করে চা বাগান মালিক সমিতি।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা, চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা, চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বিদায়ী জেলা প্রশাসক সাবেত আলী।
চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মানিক খাঁন, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেন, সুপ্রিম চা কারখানার ব্যবস্থাপক আবু জায়েদ, চা চাষী আহসান হাবিব সরকারসহ আরও অনেকে বক্তব্য দেন।জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপে ঘুরে দাঁড়াল শিল্প বক্তারা জানান, গত কয়েক বছর কারখানা মালিকদের সিন্ডিকেটে দাম না পেয়ে চা চাষিদের লোকসান গুনতে হতো।
কিন্তু গত এক বছরে জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়ায় সমতলের চা শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে কাঁচা চা পাতার দাম কেজি প্রতি ১৭ টাকা থেকে বেড়ে ৩০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। ভালো মানের চা তৈরি হওয়ায় নিলাম বাজারেও পঞ্চগড়ের চায়ের কদর ও চাহিদা বেড়েছে।বক্তারা আগামী দিনে চা শিল্পের আরও বিকাশে চা চাষী ও কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে পঞ্চগড়ে চা চাষে অবদানের জন্য পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সুপ্রিম ও রয়েল টি কারখানাকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ক্রীড়াঙ্গনে অবদান রাখায় টুকু ফুটবল একাডেমীর টুকু রহমান, বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমীর মোফাজ্জল হোসেন বিপুল এবং জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ও চা চাষি মাহমুদুল ইসলাম মামুন সহ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন