নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৪১ পিএম
পঞ্চগড়ে 'একটু উদ্যোগ, একটু চেষ্টা' সংগঠনের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আপাতত শেষ হয়েছে।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু শহর নয়, গ্রাম পর্যন্ত অসহায় পরিবার ও শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হয়েছে শীতবস্ত্র।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, "প্রতি বছর শীত গরীব দুস্থ ও অসহায় মানুষের জন্য কষ্টের বার্তা নিয়ে আসে।
অসহায় এই দুস্থ ও ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়।"তিনি আরও জানান, দেশে চলমান শীত ও কুয়াশায় গ্রামের দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে।
তাদের পাশে দাঁড়াতেই এই মানবিক কার্যক্রম।এ সময় উপস্থিত ছিলেন 'একটু উদ্যোগ, একটু চেষ্টা' সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আল মামুন, সাংগঠনিক সম্পাদক রনি হাসান সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গুণীজনেরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন